একাদশী উপবাসে  পুষ্টি ও প্রশান্তির ছোঁয়া  ভিন্ন স্বাদে একাদশীর ফ্রুট সালাদ
একাদশী উপবাসে পুষ্টি ও প্রশান্তির ছোঁয়া ভিন্ন স্বাদে একাদশীর ফ্রুট সালাদ
✍ পঙ্কজ কানাই দাস
১২ আগস্ট ২০২৬
বর্ষ: 2025  |  ইস্যু: ৩য় সংখ্যা

ভক্তিময় একাদশীর দিন শুধুই উপবাস নয়, এটি আত্মশুদ্ধির এক সুবর্ণ সুযোগ। শাস্ত্রে বলা হয়েছে, এই তিথিতে উপবাস সহ

ভগবদস্মরণ জীবকে অগ্রগতি দেয় আত্মোপলব্ধির পথে। কিন্তু উপবাস মানেই ক্লান্তি নয় —  সঠিকভাবে নির্বাচিত ফলমূল দিয়ে তৈরি

সুস্বাদু ও পুষ্টিকর সালাদ হতে পারে এই উপবাসকে আরও সুন্দর ও উপভোগ্য করে তোলার উপায়।

নিচে রইল একাদশীর জন্য বিশেষভাবে উপযুক্ত চারটি ফলের সালাদের সহজ ও স্বাস্থ্যকর রেসিপি।

ঘন দুধের ফ্রুট সালাদ

উপকরণ: ১ কেজি দুধ, পাকাকলা গোল করে কাটা দেড় কাপ, ১ কাপ আপেল কুচি, ১/২ কাপ টুকরো সফেদা ও ১/২ কাপ আনার দানা, টুকরো করে কাটা পাকা পেঁপে ১ কাপ, আঙুর ১ কাপ ও ৩-৪ টেবিল চামচ চিনি। (ঋতু অনুসারে টাটকা মিষ্টি ফল দেয়া যেতে পারে।)

প্রস্তুতপ্রণালী

— দুধ চুলায় গরম করে ৪০০ গ্রাম বানাতে হবে।

— চিনি দিয়ে কিছু সময় নেড়ে একে একে সব ফল দিয়ে নামিয়ে নিন।

— ১ ঘণ্টা ফ্রিজে রেখে অথবা ঠাণ্ডা করে অল্প কাজু/পেস্তাবাদাম কুচি দিয়ে ভগবানকে নিবেদন করুন।

 দই ফ্রুট সালাদ

উপকরণ: টকদই ৫০০ গ্রাম, ১ কাপ কলা গোল করে কাটা, ১/২ কাপ আপেল, ১/২ কাপ পেঁপে, ১ কাপ আঙ্গুর, আধাকাপ আনার দানা, ১ চামচ গোল মরিচ গুড়া। সামান্য সৈন্ধব লবণ।

প্রস্তুত প্রণালী

— দই ঘুঁটিয়ে নিন।

— এবার এতে সব ফল দিয়ে গোল মরিচ দিয়ে দিন। লবণ দিয়ে মাখিয়ে নিন।

— মিষ্টি পছন্দ করলে অল্প চিনি দিয়ে ভগবানকে নিবেদন করুন।

 লেবুর ফ্রুট সালাদ

উপকরণ: ৪ চা-চামচ লেবুর রস, ১/২ চা-চামচ গোল মরিচ গুড়া, ১/২ চা-চামচ সৈন্ধব লবণ, ১ চা-চামচ চিনি, ১/২ কাপ নাশপাতি কুচি, ১/২ কাপ আপেল কুচি, ৫-৬ টি আঙ্গুর, ২/৪ কাপ কমলা, ১টি কলা গোল করে কাটা এবং কিছু পুদিনাপাতা।

প্রস্তুতপ্রণালী

— একটি পাত্রে লেবুর রস, গোল মরিচের গুড়া ও লবণ দিয়ে দিন।

— এবার ১ চামচ চিনি দিয়ে নেড়ে একটি মিশ্রণ তৈরি করুন।

— এবার সব ফল একে একে দিয়ে ভালো করে মাখিয়ে নিন।

— উপরে কিছু পুদিনা পাতা দিয়ে ভগবানকে নিবেদন করুন।

 মরিচের মিষ্টি ফ্রুট সালাদ

উপকরণ: ২ চা চামচ চিনি, ২টি কাঁচামরিচ কুচি, ১/২ কাপ কমলা, ১/৪  কাপ কাজু/পেস্তা বাদাম কুচি, ১/২ কাপ পেয়ারা, পরিমাণ মতো সৈন্ধব লবণ, ১ চা চামচ লেবুর রস, ১/২ চা-চামচ গোল মরিচ গুড়ো।

প্রস্তুতপ্রণালী

— একটি পাত্রে মরিচ কুচি, চিনি, লবণ, গোল মরিচ, লেবুর রস, বাদাম কুচি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।

— এবার মিশ্রণে সকল ফল দিয়ে ভালো করে মাখিয়ে নিন।

— অন্যান্য সবজির সাথে এই সালাদ ভগবানকে নিবেদন করুন।

    হরেকৃষ্ণ

বিষাদযুদ্ধ জয়  ও ভগবদ্গীতার  প্রাসঙ্গিকতা
বিষাদযুদ্ধ জয় ও ভগবদ্গীতার প্রাসঙ্গিকতা
আর্য সভ্যতা
আর্য সভ্যতা
সনাতন ধর্মের মৌলিক পর্ব-৪ (ঈশ্বর রহস্য—২)
সনাতন ধর্মের মৌলিক পর্ব-৪ (ঈশ্বর রহস্য—২)
শ্রীকৃষ্ণই কি বেদের বিষ্ণু?
শ্রীকৃষ্ণই কি বেদের বিষ্ণু?
ক্ষমা
ক্ষমা