সনাতন ধর্ম হল পৃথিবীর প্রাচীনতম ধর্ম। "সনাতন" শব্দের অর্থ চিরন্তন বা শাশ্বত। বেদ, উপনিষদ, পুরাণ ও গীতা এই ধর্মের মূল শাস্ত্র।

হরে কৃষ্ণ মহামন্ত্র: "হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।" এই মন্ত্র তুলসীর মালায় ১০৮টি করে জপ করতে হয়। প্রতিদিন কমপক্ষে ১৬ মালা জপ করার পরামর্শ দেওয়া হয়।

আমাদের ওয়েবসাইটে সাবস্ক্রিপশন ফর্ম পূরণ করে বা সরাসরি ইস্কন স্বামীবাগ আশ্রমে যোগাযোগ করুন। বিকাশ: ০১৭৩৩-২০৮৭০৬। বার্ষিক সাবস্ক্রিপশন মূল্য ১২৫০ টাকা।

ISKCON ১৯৬৬ সালে শ্রীল প্রভুপাদ কর্তৃক প্রতিষ্ঠিত। এর উদ্দেশ্য সারা বিশ্বে ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবতমের শিক্ষা প্রচার করা এবং মানুষকে ভক্তিযোগের পথে পরিচালিত করা।

একাদশী হল প্রতি পক্ষের এগারোতম দিন। প্রতি মাসে দুটি একাদশী আসে। এই দিনে শস্য বর্জন করে উপবাস পালন করতে হয়। ফলমূল, সবজি, দুধ এবং বাদাম গ্রহণ করা যায়।

ভগবদ্গীতা পাঠে জীবনের পরম সত্য সম্পর্কে জ্ঞান লাভ হয়। কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগের মাধ্যমে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের পথ জানা যায়।

প্রসাদ হল ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদিত খাদ্য। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন — "যৎ করোষি যদশ্নাসি...তৎকুরুষ্ব মদর্পণম্।" প্রসাদ গ্রহণে আত্মা শুদ্ধ হয় এবং ভক্তিভাব জাগ্রত হয়।