প্রতিকূল পরিস্থিতিতে  কীভাবে স্থির থাকবেন?
প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে স্থির থাকবেন?
✍ রাধেশ্যাম দাস
১৫ জুলাই ২০২৬
বর্ষ: 2025  |  ইস্যু: ২য় সংখ্যা

মানুষের জীবন অনেকটা নৌকার মতো। সুখ-দুঃখের ঢেউ এসে আঘাত হানলেও যদি আমরা স্থিরতা রক্ষা করতে পারি, তবে কোনোকিছুই আমাদের দিশেহারা করতে পারবে না। স্থিরচিত্ত ব্যক্তির কাছে জয়-পরাজয় সমান, কারণ সে জানে সবই ক্ষণস্থায়ী।

মানুষের মন এক সুনির্দিষ্ট নিয়ন্ত্রণহীন তরঙ্গে প্রবাহিত হয়। কখনো এটি আনন্দে উদ্বেলিত হয়, আবার কখনো দুঃখের গভীর অতলে হারিয়ে যায়। স্থিরতা সেই শক্তি, যা এই প্রবাহকে নিয়ন্ত্রণে এনে মানুষকে এক সমতার বোধে স্থিতিশীল রাখে। এই জীবনপথের অনন্য দর্শন আমাদের শেখায় — কীভাবে স্থিরতা ও আত্মসংযম চর্চার মাধ্যমে প্রকৃত সুখের সন্ধান পাওয়া যায়।

   শ্রীল প্রভুপাদ একবার উপমা দিয়েছিলেন — যখন মাঝি নদীতে নৌকা চালায়, চারপাশে ঢেউ উঠলেও সে বিচলিত হয় না। কারণ সে তার ভারসাম্য বজায় রাখতে জানে। মানুষের জীবনও অনেকটা নৌকার মতো। সুখ-দুঃখের ঢেউ এসে আঘাত হানলেও যদি আমরা স্থিরতা রক্ষা করতে পারি, তবে কোনোকিছুই আমাদের দিশেহারা করতে পারবে না। স্থিরচিত্ত ব্যক্তির কাছে জয়-পরাজয় সমান, কারণ সে জানে সবই ক্ষণস্থায়ী। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন —  যদি কোনো আনন্দের বস্তু লাভ করো, তবে উচ্ছ্বসিত হয়ো না, আর যদি কষ্টদায়ক কিছু ঘটেও, তবে ভেঙে পড়ো না। সবই সময়ের প্রবাহ মাত্র।

জড়ভরতের দৃষ্টান্ত

জড়ভরতের জীবনী স্থিরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর ভাইয়েরা তাঁকে অবহেলা করতো, পোড়া ভাত খেতে দিত, অথচ তিনি নির্বিকার থাকতেন। একদিন কিছু কালীভক্ত তাঁকে বলি দিতে নিয়ে গেল, কিন্তু তিনি ভীত হলেন না। যখন বলির আয়োজন প্রায় সম্পন্ন, তখন মা কালী স্বয়ং আবিভূর্ত হয়ে তাঁকে রক্ষা করলেন। এমনকি এই ভয়াবহ পরিস্থিতিতেও তিনি ছিলেন ধীরস্থির। জীবনের চরম মুহূর্তে আমাদের এই শিক্ষা গ্রহণ করা উচিত — পরিস্থিতি যেমনই হোক, আত্মসংযম হারানো চলবে না।

   স্থিরতা মানে এই নয় যে সংসার ছেড়ে সন্ন্যাসী হতে হবে। বরং, সংসারে থেকেই কৃষ্ণভাবনামৃতের চর্চা করা এবং জীবনের প্রতিটি পদক্ষেপে ভগবানের স্মরণ রাখা হলো প্রকৃত স্থিরতার প্রতীক। ১৯৯১ সালে আমি প্রথমবার আমার গুরুদেবের দর্শন লাভ করি। তখন যেমন তাঁর চেতনার গভীরতা অনুভব করেছিলাম, ২০২০ সালেও দেখি সেই একই ধৈর্য ও স্থিরতা। এই নির্বিকার ধারাবাহিকতা আমাকে অনুপ্রাণিত করে।

মনের শুদ্ধতা ও স্থিরতা

মানুষের চিন্তা তার ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি চিন্তা শুদ্ধ হয়, তবে জীবনও শুদ্ধ হয়। বলা হয়ে থাকে —  

 — তোমার চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করো, কারণ তা তোমার শব্দে পরিণত হয়।

 —  তোমার শব্দগুলোকে পর্যবেক্ষণ করো, কারণ তা তোমার কর্মকাণ্ডে পরিণত হয়।

 —  তোমার কর্মকাণ্ডগুলোকে পর্যবেক্ষণ করো, কারণ তা তোমার অভ্যাসে পরিণত হয়।

 —  তোমার অভ্যাসগুলোকে পর্যবেক্ষণ করো, কারণ তা তোমার চরিত্র গঠন করে।

ভগবদ্গীতায় বলা হয়েছে — “যদি মন নিয়ন্ত্রিত থাকে, তবে তা মানুষের শ্রেষ্ঠ বন্ধু; কিন্তু যদি তা নিয়ন্ত্রণহীন হয়, তবে তা সবচেয়ে বড় শত্রু।”

আমাদের মনকে একটি ছুরির সঙ্গে তুলনা করা যায়। যদি এটি একজন সার্জনের হাতে থাকে, তবে জীবন বাঁচায়; কিন্তু যদি এটি একজন দুষ্ট ব্যক্তির হাতে পড়ে, তবে ধ্বংস ডেকে আনে। তাই মন নিয়ন্ত্রণের বাইরে গেলে তা আমাদের ধ্বংসের কারণ হতে পারে।

   মানুষের মন এক চঞ্চল তরঙ্গের মতো নিয়ন্ত্রণহীন হলে এটি বাঁদরের মতো লাফিয়ে বেড়ায়। কামনা-বাসনার তাড়নায় অনেক যুবকযুবতী একে অপরের প্রতি আকৃষ্ট হয় এবং অনেক সময় নিজেদের স্বার্থসিদ্ধির জন্য পরস্পরকে ব্যবহার করে। এই মনের অস্থিরতা সম্পর্কে অর্জুন বলেছিলেন —  “চঞ্চলং হি মনঃ কৃষ্ণঅর্থাৎ, “হে কৃষ্ণ, এই মন অত্যন্ত অস্থির, আমি এটি নিয়ন্ত্রণ করতে পারি না। এটি ভীষণ চঞ্চল শক্তিশালী। একে নিয়ন্ত্রণ করা বায়ুকে বশে আনার মতো কঠিন।

   পাগল হাতির মতো মন কখনো শান্ত, কখনো বিক্ষিপ্ত — এটাই তার স্বভাব। কিন্তু এই অস্থির মনই আমাদের জীবনে নানা বিপদের কারণ হয়ে ওঠে। আত্মবিশ্বাসের অভাব, হতাশা, মানসিক চাপ, উদ্বেগ, এমনকি শারীরিক নানা রোগের মূলে রয়েছে এই নিয়ন্ত্রণহীন মন। এর ফলে শুধু নিজেই নয়, পরিবার ও সমাজও ক্ষতিগ্রস্ত হয়।

কু—অভ্যাসের ফাঁদ

অশান্ত মন সবসময় দুর্ভোগের দিকে ধাবিত হয়, আর তা নানা কু—অভ্যাসের ফাঁদে আটকে পড়ে। এ প্রসঙ্গে ইঁদুর ও মাছের উদাহরণ প্রণিধানযোগ্য —

 —  ইঁদুরের চারপাশে প্রচুর খাবার থাকা সত্ত্বেও, সে সেই খাবারের প্রতি আকৃষ্ট হয়, যা ফাঁদের মধ্যে রাখা হয়েছে এবং অবশেষে ধরা পড়ে।

 —  তেমনই, জলাশয়ে প্রচুর খাবার থাকা সত্ত্বেও মাছ সেই খাবারেই ধরা দেয়, যা বড়শিতে আটকানো থাকে।

মানুষও জানে যে মদ, ধূমপান ও নেশাদ্রব্য ক্ষতিকর, তবু সে বলে, “এসব নিয়ে কে ভাবে?” এবং নিজেই ফাঁদে আটকে যায়। বৈজ্ঞানিক জ্ঞান থাকার পরও কু-অভ্যাসে জড়িয়ে পড়ার মূল কারণ হলো চিন্তার অসংযম।

অভ্যাস পরিবর্তনের উপায়

GIGO (Garbage In, Garbage Out. Good In, Good Out ) নীতি অনুযায়ী, যদি মন খারাপ চিন্তা গ্রহণ করে, তবে তা খারাপ অভ্যাসের জন্ম দেয়। কিন্তু যদি মন ভালো চিন্তা গ্রহণ করে, তবে জীবন সুন্দর ও সুশৃঙ্খল হয়ে ওঠে।

তাই আমাদের মন যেন কখনো শূন্য না থাকে, তা নিশ্চিত করতে হবে। কারণ, শূন্য মন ধীরে ধীরে অন্ধকার চিন্তার দিকেই ধাবিত হয়। একে পবিত্র রাখতে হলে নিয়মিত ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবত পাঠ করা উচিত, যা মনের গভীরে শুদ্ধ চিন্তাধারা গেঁথে দেয়।

   ভগবদ্গীতার জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের বুদ্ধি বিকশিত হয়, আমাদের চিন্তা পরিশুদ্ধ হয় এবং আমরা অন্তদৃষ্টির আলোয় আলোকিত হতে পারি। জ্ঞানী ও মহাজনদের সাহচর্য গ্রহণ করলে প্রবৃত্তির লাগাম টেনে ধরা সহজ হয়। কেননা, সঙ্গের প্রভাব অপরিসীম —

ÒBirds of a feather flock togetherÓ) ঝাঁকের কই ঝাঁকে মেশে। তাই নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের পথে চলতে চাইলে সেসব গুণসম্পন্ন মানুষের সঙ্গ গ্রহণ করাই শ্রেয়। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন —  “মায়ামেতাং তরন্তি তে” —  যারা কৃষ্ণের আশ্রয়ে আত্মনিবেদিত হয়, তারা সহজেই এই জগতের মোহকে জয় করতে সক্ষম হয়।

কু—অভ্যাস থেকে মুক্তির উপায়

জীবনকে শুদ্ধ করতে হলে প্রয়োজন আত্মসমালোচনা, অনুশোচনা এবং অনুতাপ। একমাত্র আন্তরিক প্রার্থনার মাধ্যমে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া সম্ভব। নিয়মিত ধর্মীয় শাস্ত্র পাঠ, জপ-তপ এবং সাধনার মাধ্যমে কু-অভ্যাসের শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া যায়। খারাপ অভ্যাস ত্যাগ করা মানেই শূন্যতার সৃষ্টি নয়; বরং তার জায়গায় ভালো কিছু স্থাপন করা জরুরি। যদি কেউ শুধু পুরানো অভ্যাস বর্জন করতে চায়, কিন্তু নতুন ও ইতিবাচক অভ্যাস গ্রহণ না করে, তবে সে আবার পুরানো অভ্যাসের দাস হয়ে পড়বে। তাই আত্মগঠন ও মানসিক উন্নতির জন্য শ্রীল প্রভুপাদের গ্রন্থ পাঠের অভ্যাস গড়ে তোলা হতে পারে এক অনন্য পথ।

বুদ্ধি ও মনের দ্বন্দ্ব

মানুষের মন যদি আবেগের দ্বারা চালিত হয়, তবে তা এক অনিয়ন্ত্রিত তরঙ্গের মতো সবকিছু ভাসিয়ে নিয়ে যেতে পারে। যেমন, একজন ছাত্র যদি দেরি করে স্কুলে যেতে চায় এবং ট্রাফিক আইন উপেক্ষা করে রাস্তা পার হয়, তবে তার বুদ্ধি তাকে সতর্ক করে —  “দেখে না চললে দুর্ঘটনা ঘটতে পারে।” এখানে মন হলো অবুঝ শিশুর মতো, যা সবসময় ইন্দ্রিয়সুখের পেছনে ছোটে, আর বুদ্ধি হলো অভিভাবকের মতো, যা সঠিক পথ দেখায়। “যে ব্যক্তি শুধু ইন্দ্রিয়সুখের পেছনে ছোটে, সে একসময় সেই ইন্দ্রিয়ের দাস হয়ে যায়।”

   শৈশব থেকেই আত্মনিয়ন্ত্রণের পাঠ গ্রহণ করা উচিত। প্রহ্লাদ মহারাজ বলেছেন —  “ছোটবেলা থেকেই ধর্মীয় চর্চা শুরু করা উচিত। কারণ, যদি ইন্দ্রিয়গুলোর ওপর নিয়ন্ত্রণ রাখা না হয়, তবে সেগুলো অনিয়ন্ত্রিতভাবে কার্যকর হতে শুরু করবে।”

কৃষ্ণভাবনামৃতের পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা (5S)

ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ পাঁচটি মূল নীতির কথা বলেছেন, যা আমাদের জীবনকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ করে তোলে —

১. সন্তুষ্টি (Satisfaction): লোভ সংযত করতে হবে, কারণ লোভী মানুষ কখনোই সন্তুষ্ট হয় না।

২. সরলতা (Simplicity): কপটতা পরিহার করে সরল ও সৎ জীবনযাপন করা উচিত।

৩. নীরবতা (Silence): অপ্রয়োজনীয় কথাবার্তা ও চিন্তায় বিভ্রান্ত না হয়ে জীবনের সত্য ও সারগর্ভ বিষয়ের দিকে মনোনিবেশ করা।

৪. আত্মনিয়ন্ত্রণ (Self-Control): ইন্দ্রিয়সুখের মোহ থেকে মুক্ত হয়ে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া।

৫. পবিত্রতা (Sanctity): চিন্তা, বাক্য ও কর্মে পবিত্রতা বজায় রাখা, অন্যের কল্যাণ চিন্তা করা।

   মানবজীবন এক বহতা নদীর মতো, যেখানে কখনো শান্ত স্রোত, আবার কখনো উত্তাল ঢেউ এসে আঘাত হানে। প্রতিকূলতার মুখে অনেকেই দিশেহারা হয়ে পড়েন, হতাশার অন্ধকারে নিমজ্জিত হন। কিন্তু যিনি কৃষ্ণভাবনামৃত চর্চা করেন, তিনি জানেন —  প্রকৃত স্থিরতা ও মানসিক শান্তি আসে ভগবানের শরণ গ্রহণের মধ্য দিয়ে।  — হরেকৃষ্ণ

সনাতন ধর্মে  পরমতসহিষ্ণুতা ও সামাজিক সহাবস্থান
সনাতন ধর্মে পরমতসহিষ্ণুতা ও সামাজিক সহাবস্থান
প্রতিকূল পরিস্থিতিতে  কীভাবে স্থির থাকবেন?
প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে স্থির থাকবেন?
শ্রীজীবের ষট্সন্দর্ভ
শ্রীজীবের ষট্সন্দর্ভ
জগন্নাথের রথযাত্রা  এক বিশ্বজোড়া উৎসব
জগন্নাথের রথযাত্রা এক বিশ্বজোড়া উৎসব
সনাতন ধর্মের  মৌলিক জিজ্ঞাসা
সনাতন ধর্মের মৌলিক জিজ্ঞাসা
মহাত্মাদের উৎপীড়নের পরিণাম
মহাত্মাদের উৎপীড়নের পরিণাম
একাদশী কেবল বিধবাদের জন্য নয়
একাদশী কেবল বিধবাদের জন্য নয়
হ্যাপি  নিউ ইয়ার
হ্যাপি নিউ ইয়ার
আমাদের গুপ্তধন
আমাদের গুপ্তধন
ইস্কনের লক্ষ্য ও  উদ্দেশ্য কার্যর্ক্রম
ইস্কনের লক্ষ্য ও উদ্দেশ্য কার্যর্ক্রম