অন্যের মানসিকতা কীভাবে বুঝবেন  চারটি সহজ উপায়
অন্যের মানসিকতা কীভাবে বুঝবেন চারটি সহজ উপায়
✍ সর্বপ্রিয় বলাই দাস
৪ আগস্ট ২০২৬
বর্ষ: 2025  |  ইস্যু: ৩য় সংখ্যা

মানুষ সামাজিক জীব-পাঠ্যবইয়ে সমাজ বিষয়ে এই বাক্যটি পড়েনি এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। আর সামাজিক জীব বলেই মানুষ সমাজের বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিভিন্ন সম্পর্কের বন্ধনে আবদ্ধ। প্রতিটি সম্পর্কের মাঝে ঘটে যাওয়া অসংখ্য পারস্পরিক আদান-প্রদানের জটিল সমীকরণে দুই পক্ষের মধ্যে সমতা রক্ষা করা সহজসাধ্য নয়। এর অন্যতম একটি কারণ মানুষের পরিবর্তনশীল মনোভাব। তাই সম্পর্কের স্থায়িত্ব বজায় রাখতে অপর মানুষটির মানসিকতা বোঝাটা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু অপর ব্যক্তির সদা পরিবর্তনশীল মানসিক অবস্থা কীভাবে বোঝা সম্ভব? সত্যিকার অর্থে কারো মানসিকতা বোঝাটা খুব কঠিন। কিন্তু মানসিকতা কীভাবে গঠিত হয় সে বিষয়ে সম্পর্কে সম্যক ধারণা লাভ করলে মানুষের আচরণ অনুধাবন করা সহজ হয়ে উঠবে। গীতার দ্বিতীয় অধ্যায়ে আলোচনা হয়েছে — জীবের প্রকৃত পরিচয় হলো — স্বরূপে প্রত্যেকটি জীব চিন্ময় আত্মা। আত্মার ধর্ম হলো ভালোবাসার আদান-প্রদানের মাধ্যমে সুখের অনুসন্ধান। আত্মা জড় বস্তুর মতো নিষ্ক্রিয় নয় বরং চেতন এবং দেহে আত্মার অবস্থানের ফলে দেহ সচল হয়ে ওঠে। জীবাত্মার ক্ষুদ্রমাত্রায় স্বাধীন ইচ্ছাশক্তি বিদ্যমান। অর্থাৎ সর্বদা সক্রিয় আত্মা তার ক্ষুদ্র ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত বিভিন্ন কর্ম করে যাচ্ছে। একটি কর্ম বারবার করার মাধ্যমে তা অভ্যাসে পরিণত হয়। এভাবে ব্যক্তির অভ্যাসগুলো, তিনি কেমন ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখেন — অর্থাৎ তার সঙ্গ, তার বাচনভঙ্গি বা প্রতিক্রিয়া প্রদানের ধরন, তার আশা-আকাঙ্ক্ষা — এসবের মাধ্যমে ব্যক্তির স্বভাব সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। সুতরাং এই চারটি বিষয় বিশ্লেষণের মাধ্যমে ব্যাপারটি আরেকটু স্পষ্ট করা যাক।

মানুষ সামাজিক জীব-পাঠ্যবইয়ে সমাজ বিষয়ে এই বাক্যটি পড়েনি এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। আর সামাজিক জীব বলেই মানুষ সমাজের বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিভিন্ন সম্পর্কের বন্ধনে আবদ্ধ। প্রতিটি সম্পর্কের মাঝে ঘটে যাওয়া অসংখ্য পারস্পরিক আদান-প্রদানের জটিল সমীকরণে দুই পক্ষের মধ্যে সমতা রক্ষা করা সহজসাধ্য নয়। এর অন্যতম একটি কারণ মানুষের পরিবর্তনশীল মনোভাব। তাই সম্পর্কের স্থায়িত্ব বজায় রাখতে অপর মানুষটির মানসিকতা বোঝাটা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু অপর ব্যক্তির সদা পরিবর্তনশীল মানসিক অবস্থা কীভাবে বোঝা সম্ভব?

   সত্যিকার অর্থে কারো মানসিকতা বোঝাটা খুব কঠিন। কিন্তু মানসিকতা কীভাবে গঠিত হয় সে বিষয়ে সম্পর্কে সম্যক ধারণা লাভ করলে মানুষের আচরণ অনুধাবন করা সহজ হয়ে উঠবে। গীতার দ্বিতীয় অধ্যায়ে আলোচনা হয়েছে — জীবের প্রকৃত পরিচয় হলো — স্বরূপে প্রত্যেকটি জীব চিন্ময় আত্মা। আত্মার ধর্ম হলো ভালোবাসার আদান-প্রদানের মাধ্যমে সুখের অনুসন্ধান। আত্মা জড় বস্তুর মতো নিষ্ক্রিয় নয় বরং চেতন এবং দেহে আত্মার অবস্থানের ফলে দেহ সচল হয়ে ওঠে। জীবাত্মার ক্ষুদ্রমাত্রায় স্বাধীন ইচ্ছাশক্তি বিদ্যমান। অর্থাৎ সর্বদা সক্রিয় আত্মা তার ক্ষুদ্র ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত বিভিন্ন কর্ম করে যাচ্ছে। একটি কর্ম বারবার করার মাধ্যমে তা অভ্যাসে পরিণত হয়। এভাবে ব্যক্তির অভ্যাসগুলো, তিনি কেমন ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখেন — অর্থাৎ তার সঙ্গ, তার বাচনভঙ্গি বা প্রতিক্রিয়া প্রদানের ধরন, তার আশা-আকাঙ্ক্ষা — এসবের মাধ্যমে ব্যক্তির স্বভাব সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। সুতরাং এই চারটি বিষয় বিশ্লেষণের মাধ্যমে ব্যাপারটি আরেকটু স্পষ্ট করা যাক।

১. অভ্যাস

ব্যক্তির অভ্যাস তার মানসিকতা বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। কারণ কথায় বলে, “মানুষ অভ্যাসের দাস”। ব্যক্তির অভ্যাস পর্যালোচনা করলে তার চিন্তার ধরন ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা কতটুকু তা বোঝা যায়। কেউ যদি কোনো বদভ্যাসের দাস হয়, তবে সংকটময় পরিস্থিতিতে তিনি কি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন? কারণ সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না বলেই কেউ খারাপ অভ্যাসের দাস হয়ে পড়ছেন।

যেমন রাবণ — সে এতটা কামাসক্ত ছিল যে, সে ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী সীতাদেবীকে ভোগ করতে লালায়িত হয়েছিল। কলুষিত অভ্যাস বা স্বভাবের বশবর্তী হয়ে যুদ্ধবিরতির প্রস্তাবে অনেকের পরামর্শকে সে অগ্রাহ্য করে নিজের মৃতুকে ত্বরান্বিত করেছিল। মধ্যযুগীয় ইতিহাসে আফগান লুটেরা মুহম্মদ ঘোরীর কাছে দিল্লির শেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানের করুন পরিণতির অন্যতম কারণ ছিল অতিরিক্ত কাম উপভোগে পৃথ্বীরাজের দিনাতিপাত করার বদ্যভ্যাস। যার দরুন রাজ্যের শাসনব্যবস্থা দুর্বল হয়ে যায় এবং পৃথ্বীরাজের অসামান্য শৌর্য-বীর্য থাকা সত্ত্বেও তিনি পরাজিত হন। বর্তমানে আধুনিক যুগেও বিভিন্ন বদভ্যাসে প্রভাবিত হয়ে যুবসমাজের অনেক ছেলে-মেয়ে মিথ্যা প্রেমের ফাঁদে পা দিয়ে নিজ ধর্ম পরিবর্তন করে ফেলছে।

   অভ্যাস নিয়ে শ্রীমদ্ভগবদগীতাতে ষষ্ঠ অধ্যায়ের একটি সুন্দর শ্লোক রয়েছে। শ্লোকটিতে তিন প্রকারের মানসিক ও দৈহিক প্রয়োজন যথা: আহার, নিদ্রা ও বিনোদনের কথা উল্লেখ করা হয়। বলা হয়, কোনো ব্যক্তি যদি আহার, নিদ্রা ও বিনোদনের অভ্যাস নিয়ন্ত্রণে রাখতে না পারেন, তবে তিনি সত্ত্বগুণে অধিষ্ঠিত হতে পারবেন না। যেমন: কেউ যদি নিদ্রাহীনতায় ভোগে, তবে তার মধ্যে রজোগুণ বেশি, কেউ যদি অতিরিক্ত নিদ্রালু হয়, তবে তিনি তমোগুণ দ্বারা প্রভাবিত। তমোগুণী ব্যক্তি স্বাভাবিকভাবে অলস ও অনুৎসাহী হয়ে থাকে। তাই সফলতা কামনাকারী ব্যক্তিদের শাস্ত্র অভ্যাস পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে সত্ত্বগুণে অধিষ্ঠিত হওয়ার পরামর্শ দিচ্ছে।

   উল্লেখ্য, ভগবদগীতায় বিশ্লেষণ করা হয়েছে যে, জীব প্রতিটি কর্ম তিন ধরনের মানসিকতার দ্বারা প্রভাবিত হয়ে সম্পাদন করে থাকে — যথা: সত্ত্বগুণ, রজগুণ ও তমোগুণ। সত্ত্বগুণী মানসিকতার ব্যক্তির আচরণে ৯টি গুণ প্রকাশ পায়। নবগুণবিশিষ্ট এমন সাত্ত্বিক ব্যক্তিরাই ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা অর্জন করেন। এভাবে মানসিকতার ওপর ভিত্তি করে ভগবদ্গীতাতে মানুষের জীবিকা নির্ধারণের বিজ্ঞান আলোচনা করা হয়েছে। তাছাড়া গীতায় মানসিকতার দ্বিমুখী পরিবর্তনবাদ (change of mindset from lower to higher, higher to lower) এবং মানসিকতার ধরন অনুযায়ী মৃত্যুর পর দৈহিক বিবর্তনের কথাও বর্ণনা করা হয়েছে। গীতার অষ্টম অধ্যায় অনুযায়ী, মৃত্যুর সময়ে ব্যক্তির মানসিকতা তার পরবর্তী দেহ নির্ধারণ করে।

২. সঙ্গ

অভ্যাস গঠনের পেছনে একটি মূল কারিগর হলো ব্যক্তির সঙ্গ — অর্থাৎ তিনি কী ধরনের মানুষের সাথে মিশছেন এবং সেই জায়গা থেকে কী ধরনের শিক্ষা প্রত্যক্ষভাবে বা অবচেতনভাবে লাভ করছেন। মহাভারত অনুসারে, যেকোনো জীব এই জড়জগতে অন্য জীবের সাহচর্যে প্রধানত চারটি কর্ম করে থাকে। আর তা হলো: আহার, নিদ্রা, আত্মরক্ষা বা বিনোদন ও মৈথুন। মূলত এই চারটি কর্ম করার সময় মানুষ অন্য কোনো ব্যক্তির সঙ্গ করে থাকে বা আদান-প্রদানে রত থাকে। পারস্পরিক এই আদান-প্রদানগুলো শারীরিক, মানসিক কিংবা বাচিক স্তরে হতে পারে। তবে কোনো মানুষ কেবল এই চার ধরনের মন-দৈহিক চাহিদা (Psychophysical Need) পূরণে ব্যস্ত থেকে বাস্তবিক আত্মিক প্রয়োজনকে পরিতৃপ্ত করতে ভগবদ্ভক্তির অনুশীলন না করলে, শাস্ত্রে তাকে পশুর সাথে তুলনা করা হয়েছে। কারণ পশু শুধু নিজের দেহগত স্বার্থ সম্পর্কে সচেতন থাকে। সে জানতে পারে না, তার প্রকৃত পরিচয় কেবল এই জড়দেহ নয়; বরং সে এক সৎ-চিৎ-আনন্দময় আত্মা। তাহলে আত্মতত্ত্ব-জ্ঞানবিহীন মনুষ্যরূপধারী এমন পাশবিক চেতনাধারী ব্যক্তির সঙ্গে আদান-প্রদানের ফলে দ্বিতীয় ব্যক্তিটিও এরকম চেতনা লাভ করে। যেমন, নিয়মিতভাবে কোনো ব্যক্তি যদি সমালোচনাপ্রবণ ব্যক্তির সঙ্গ করে, তবে খুব স্বাভাবিকভাবেই বলা যায়, তিনিও কিছুসময় পরে সমালোচনাপ্রবণ হয়ে উঠবেন। সামাজিক

যোগাযোগ মাধ্যমে পোস্ট ও টিভি চ্যানেলে সমালোচনামূলক বিভিন্ন টক-শোর মাধ্যমে মানুষ অন্যের দোষ-ত্রুটিকে বেশি পরিমাণে দর্শন করে সমালোচনাপ্রবণ হয়ে উঠছে। এভাবে সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক বন্ধনের শিথিলতার মাধ্যমে জাতিগত, ধর্মগত, বর্ণগত দ্বন্দ্ব বৃদ্ধি পাচ্ছে, প্রতিযোগিতার মাত্রাও বেড়ে যাচ্ছে। চূড়ান্ত পরিণামে প্রতিটি স্তরে মানসিক শান্তি ক্ষতি হচ্ছে।

   কথায় বলে, চোরে চোরে মাসতুতো ভাই। অনেক সময় এটাও বলা হয় —  তুমি যদি কোনো মানুষকে জানতে চাও, তবে সে কী ধরনের মানুষের সাথে মিশছে সেটা পর্যবেক্ষণ করো; কারণ এভাবে ব্যক্তির সঙ্গ পর্যবেক্ষণের মাধ্যমে তার রুচিবোধের একটি ধারণা পাওয়া যায়। সঙ্গপ্রভাবের শক্তি বিশ্লেষণের জন্য শ্রীমদ্ভাগবতে একজন সাধারণ দাসীপুত্র থেকে নারদ মুনি কীভাবে মহাভাগবত হয়ে উঠলেন এবং কীভাবে একজন বেদজ্ঞ ব্রাহ্মণ শূদ্রাধম নারী -পুরুষের মিথস্ক্রিয়ার কলুষিত দৃশ্য দর্শন করে পতিত হলেন  এ ধরনের শিক্ষণীয় বাস্তব ইতিহাস বর্ণনা করা হয়েছে।

৩. প্রতিক্রিয়া

ভগবদ্গীতায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ১৬টি প্রশ্ন করেছেন। তবে এর মধ্যে সর্বাধিক যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে গীতাতে, তা হলো — কর্মত্যাগ শ্রেষ্ঠ, না কি কর্মফলের প্রতি আসক্তির ত্যাগ শ্রেষ্ঠ? গীতার শুরু থেকে শেষ পর্যন্ত অর্জুন এই একই প্রশ্ন তিনটি স্থানে করেছেন — তৃতীয় অধ্যায়ের শুরুতে, পঞ্চম অধ্যায়ের শুরুতে এবং অষ্টাদশ অধ্যায়ে। এখন প্রশ্ন হলো — বারবার একই ধরনের প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিক্রিয়া কী ছিল? সাধারণত, একই ব্যক্তিকে বারবার একই প্রশ্ন করলে তার ধৈর্যচ্যুতি ঘটে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একটুও বিরক্ত না হয়ে বরং বিভিন্ন আঙ্গিকে সেই একই প্রশ্নের উত্তর দিয়েছেন। ভগবানের এই প্রতিক্রিয়া থেকে একজন আদর্শ শিক্ষকের গুণাবলি স্পষ্ট হয়ে ওঠে।

   কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৃষ্ণ-অর্জুন সংলাপ পুরোটাই সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছিলেন। কথোপকথন শেষে ভগবান অর্জুনকে প্রশ্ন করেন — “তোমার মোহ কি দূর হলো?” অর্জুন ইতিবাচক সম্মতি জ্ঞাপন করে প্রত্যুত্তর দেন। আর এদিকে পুরো গীতা শ্রবণ করে রাজমহলে উপবিষ্ট সঞ্জয়ও নিজের আনন্দে আপ্লুত হয়ে আবেগের বহিঃপ্রকাশ করেন মহারাজ ধৃতরাষ্ট্রের সামনে। কিন্তু ধৃতরাষ্ট্রের প্রতিক্রিয়া ছিল শিথিল এবং তিনি ছিলেন বিমর্ষ। গীতার জ্ঞান শ্রবণ করে অর্জুন ও সঞ্জয় দিব্যজ্ঞান লাভ করে আনন্দিত হলেও ধৃতরাষ্ট্রের শিথিল প্রতিক্রিয়া প্রমাণ করে — তিনি চেয়েছিলেন পাণ্ডবরা যেন যুদ্ধ পরিহার করে, কারণ তিনি জানতেন একমাত্র এভাবেই তার পুত্রের জয় সম্ভব। কিন্তু অর্জুনের মোহভঙ্গের পরে ধৃতরাষ্ট্র চিন্তিত হয়ে পড়েছিলেন। যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণকে অগ্রপূজা করা হলে, শিশুপাল হিংসার আগুনে জ¦লে যায়।

   এভাবে শাস্ত্রে বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন ব্যক্তির প্রতিক্রিয়া প্রদর্শনের মাধ্যমে তাদের মানসিকতা তুলে ধরা হয়েছে। তাই শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে ব্যক্তি সংকটময় পরিস্থিতিতে সঠিক প্রতিক্রিয়া প্রদর্শন করে সুন্দর মানসিকতার পরিচয় দিতে পারে। কথায় বলে, Garbage in, garbage out

— অর্থাৎ, অন্তরে যদি কলুষিত মানসিকতা থাকে, তাহলে বাইরেও তার বহিঃপ্রকাশ ঘটবে। আর যদি অন্তরে পবিত্রতা থাকে, তাহলে বাইরেও তার আলো ছড়িয়ে পড়বে। এভাবে কোনো ব্যক্তির প্রতিক্রিয়া প্রদর্শনের ইতিহাস দেখে তার মানসিকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

৪. মনোবাসনা বা ইচ্ছা

মনোবাসনা ও মানসিকতা — এই দুটো শব্দের মধ্যে একটি অবিচ্ছেদ্য সাদৃশ্য রয়েছে, তা হলো মন। মনের তিনটি ক্রিয়ার মধ্যে একটি হলো ইচ্ছাপ্রকাশ বা বাসনা ব্যক্ত করা। আর মানসিকতা মানে হলো — মনের চিন্তা করার ধরন কেমন? মনের চিন্তাশক্তিই বাসনার মাধ্যমে ব্যক্ত হয়। প্রজাপতি দক্ষ চেয়েছিলেন সম্মান, হিরণ্যকশিপু চেয়েছিলেন ক্ষমতা, রাবণ চেয়েছিলেন নিরবিচ্ছিন্ন ভোগ। ব্যক্তি কী কামনা করছে, তা শুনেই আমরা তার মানসিকতা বুঝতে পারি, ঠিক যেমন ধোঁয়া দেখে আগুনের উপস্থিতি অনুমান করা যায়।

   ভক্তের একমাত্র বাসনা থাকে কৃষ্ণের সেবা করা। ভক্তের সেবাবাসনা ভগবানের প্রতি তার শরণাগতির মানসিকতা ও বিনয়কে প্রতিনিধিত্ব করে। বৃক্ষ অন্যান্য জীবকুল থেকে কিছু আশা করে না, বরং প্রতিদানে অনেক কিছু প্রদান করে — যেমন: সুশীতল ছায়া, ফল, ফুল, কাঠ ইত্যাদি। কেবল অন্যদের থেকে সুবিধা গ্রহণ করার ইচ্ছা থাকলে ঐ ব্যক্তি স্বার্থপর মানসিকতারই দৃষ্টান্ত। ভক্ত কোনো সুবিধার আশা না করে কেবল ভগবানের সেবা করতে চান। এখান থেকেই ভক্তের স্বার্থমুক্ত মানসিকতা বা নিষ্কাম মনোভাবের পরিচয় মেলে। এমন নিষ্কাম ও স্বার্থমুক্ত মানসিকতার মাধ্যমেই শান্তি লাভ করা যায়।

   এভাবে অভ্যাস, সঙ্গ, প্রতিক্রিয়া প্রদর্শনের ধরন এবং ভোগবাঞ্ছা বা মনোবাসনা থেকে ব্যক্তির মানসিকতার পরিচয় পাওয়া যায়। সেই মানসিকতার ওপর ভিত্তি করে সমাজের মানুষকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র — এই চারটি শ্রেণিতে ভাগ করা হয়। ব্রাহ্মণ সত্ত্বগুণী মানসিকতা, ক্ষত্রিয় রাজসিক মানসিকতা, বৈশ্য রাজসিক ও তামসিকের মিশ্রণ এবং শূদ্র তামসিক মানসিকতার অধিকারী হয়ে থাকে। এই বিভাগ জন্মগত নয়; বরং মানসিকতা বা সাইকোলজিক্যাল কন্ডিশনিং-এর ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

বৈদিক যুগে মানসিকতার বিচার অনুযায়ী ব্যক্তির দায়িত্ব ও কর্তব্য নির্ধারিত হতো। এমনকি আধ্যাত্মিক পথ অবলম্বনকারী যোগীদের মানসিকতা অনুসারে ভিন্ন ভিন্ন সাধনপথ নির্ধারিত হতো, যা শ্রীচৈতন্যচরিতামৃতে মহাপ্রভুর সাথে রায়-রামানন্দ সংবাদের মাধ্যমে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে।

   এই আলোচনার আলোকে স্পষ্ট হয়, মানুষের আচরণ মূলত তার মানসিকতার প্রতিফলন। তাই আত্মোপলব্ধি ও আত্মশুদ্ধির পথে অগ্রসর হতে হলে, ব্যক্তির উচিত নিজের মানসিকতাকে বিশ্লেষণ করা এবং শাস্ত্রীয় জ্ঞান ও সাধুসঙ্গের মাধ্যমে সেটিকে শুদ্ধ করার প্রয়াস গ্রহণ করা।  — হরেকৃষ্ণ

কৃষ্ণলীলায় বধকৃত অসুর  ও তাদের প্রতীকী অর্থ
কৃষ্ণলীলায় বধকৃত অসুর ও তাদের প্রতীকী অর্থ
আমরা কেন পৃথিবীকে  মা হিসেবে গণ্য করি
আমরা কেন পৃথিবীকে মা হিসেবে গণ্য করি
অন্যের মানসিকতা কীভাবে বুঝবেন  চারটি সহজ উপায়
অন্যের মানসিকতা কীভাবে বুঝবেন চারটি সহজ উপায়
কেন দুর্গাস্তব করলেন?  কৃষ্ণভক্ত অজুর্ন
কেন দুর্গাস্তব করলেন? কৃষ্ণভক্ত অজুর্ন
রথযাত্রা  সূচনা, বিস্তৃুতি ও মাহাত্ম্য
রথযাত্রা সূচনা, বিস্তৃুতি ও মাহাত্ম্য
ভগবান কেন অবতরণ করেন?
ভগবান কেন অবতরণ করেন?
যোগ ও আসন কি একই?
যোগ ও আসন কি একই?
সংকটে ভগবানের নাম জপ  কেন করবেন?
সংকটে ভগবানের নাম জপ কেন করবেন?
শ্রীনৃসিংহ চতুর্দশী
শ্রীনৃসিংহ চতুর্দশী
শ্রীরামচন্দ্রের  আবির্ভাব
শ্রীরামচন্দ্রের আবির্ভাব